সংস্কৃতি
ত্রিপুরাসুন্দরী মন্দিরে দীপাবলি উৎসবের প্রস্তুতি নিয়ে উদয়পুরে গুরুত্বপূর্ণ বৈঠক
প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০২৬
Republic Tripura Desk
৫১ শক্তিপীঠের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র মাতা শ্রীশ্রী ত্রিপুরাসুন্দরী মন্দিরে উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ দীপাবলি উৎসবকে সামনে রেখে মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং উৎসব উপলক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখতে উদয়পুর সার্কিট হাউজে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
মা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদে আসন্ন দীপাবলি উৎসবকে সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।