বিদ্যুৎ বিল নিয়ে ফের ভোগান্তির অভিযোগ! বিভিন্ন চার্জে ক্ষুব্ধ সোনামুড়ার জনসাধারণ
প্রকাশিত ২ অক্টোবর ২০২৬
Republic Tripura Desk
বিদ্যুৎ বিলকে ঘিরে ফের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গ্রাহকদের অভিযোগ, বিলের সঙ্গে বিভিন্ন ধরনের চার্জ যুক্ত করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নানা ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের।
গ্রাহকদের একাংশের দাবি, কিছুদিন আগে যে সমস্যার কারণে নির্দিষ্ট কিছু চার্জ কাটা বন্ধ ছিল, অক্টোবর মাস থেকে আবার সেই চার্জ কাটা শুরু হয়েছে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে এমনটাই জানানো হয়েছে বলে দাবি গ্রাহকদের।
তবে কেন পুনরায় এই চার্জ নেওয়া হচ্ছে এবং এর সঠিক হিসাব কী—তা নিয়ে অনেক গ্রাহকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় বারবার একই ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
গ্রাহকদের প্রশ্ন—বিদ্যুৎ বিলের এই অতিরিক্ত চার্জ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত হবে কবে? আর কতদিন চলবে এই ভোগান্তি? দ্রুত বিষয়টি পরিষ্কার করে গ্রাহকদের অভিযোগের সঠিক সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।