ত্রিপুরা
আগরতলা পুর নিগমের ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’, টাস্ক ফোর্সের গাড়ির যাত্রা শুরু
প্রকাশিত ১ অক্টোবর ২০২৬
Republic Tripura Desk
আগরতলা পুর নিগমের উদ্যোগে ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’ ও ‘ফ্ল্যাগিং অফ টাস্ক ফোর্স ভেহিক্যালস’ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার আগরতলা পুর নিগম প্রাঙ্গণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপ সহ অন্যান্য আধিকারিক ও অতিথিরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র দীপক মজুমদারসহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ ও শহর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত সাফাই কর্মীদের ধন্যবাদ জানান।