Skip to content
ব্রেকিং
বাংলা English
Republic Tripura
ত্রিপুরা

গান্ধী জয়ন্তীতে আগরতলায় জাতির জনককে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল

প্রকাশিত ২ অক্টোবর ২০২৬

Republic Tripura Desk

গান্ধী জয়ন্তীতে আগরতলায় জাতির জনককে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে আগরতলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

এদিন সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি এবং গান্ধীঘাটে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

গান্ধীজয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে প্রথমে আগরতলার সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমারসহ অন্যান্য আধিকারিকরা। এ সময় গান্ধীজির স্মরণে সংগীত পরিবেশন করা হয়।

এরপর রাজ্যপাল পৌঁছান আগরতলার গান্ধীঘাটে। সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। গান্ধীজয়ন্তী উপলক্ষে গান্ধীঘাট এলাকায় বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাত্মা গান্ধীর আদর্শ, অহিংসা, শান্তি ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। গান্ধীজির দেখানো পথে এগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ছবির গ্যালারি

৬টি ছবি