দুর্গাপূজার আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য একগুচ্ছ সুবিধা, জানালেন মন্ত্রী টিঙ্কু রায়
প্রকাশিত ১ অক্টোবর ২০২৬
Republic Tripura Desk
আগরতলার নতুন সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাংবাদিক সম্মেলনে দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আসন্ন দুর্গাপূজা ও দীপাবলির আগে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য একগুচ্ছ সুবিধা ও দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরেন।
আসন্ন দুর্গাপূজা ও দীপাবলি উপলক্ষে মন্ত্রী রাজ্যবাসী এবং দপ্তরের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা থেকে শুরু করে সকল স্তরের কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানান।
নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র মঞ্জুরি:- বর্তমানে রাজ্যে ১০,৪৭৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে। ইতিমধ্যে "ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান (Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan)" এর আওতায় আরো ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র মজুরি পাওয়া গেছে। এই ৫৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু হলে রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা বেড়ে দাড়াবে ১০,৫৩৪ টি।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাক্কা বিল্ডিং নির্মাণ: ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়, PM JANMAN এর আওতায় ৮৩টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাক্কা বিল্ডিং নির্মানের জন্য প্রথম কিস্তি হিসাবে মোট ২ কোটি ৪০ লক্ষ টাকা মজুর করেছে।
জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্প (National Family Benefit Scheme):- ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের (MoRD) অধীনে পরিচালিত 'জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে' দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী কোনো পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তির (১৮-৬০ বছর) আকস্মিক মৃত্যু ঘটলে শোকসন্তপ্ত পরিবারকে এককালীন ২০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে ইতিমধ্যেই মোট ৫০৪ টি পরিবারকে চিহ্নিত করে এককালীন ২০,০০০ টাকা করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। এই বাবদ মোট ১ কোটি ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে।
আসন্ন দূর্গাপূজার আগেই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এর আওতায় কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের তাঁদের মাসিক সাম্মানিক ভাতা প্রদানের অতিরিক্ত নিম্নলিখিত সুবিধা ও সহায়তা গুলি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:- পোষণ মাহ-এর অধীনে কমিউনিটি-বেসড ইভেন্ট: পোষণ মাহ (Poshan Maah) উপলক্ষে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কমিউনিটি-বেসড ইভেন্ট আয়োজনের জন্য কেন্দ্র প্রতি ৫০০/- টাকা হারে অর্থ প্রদান করা হচ্ছে।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট CDPO দের মাধ্যমে উক্ত অর্থ প্রদানের প্রক্রিয়া চলছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা দুর্গাপূজার আগেই উক্ত অর্থ পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এর জন্য ১০,৪৭৯ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য মোট ৫২,৩৯,৫০০ টাকা ব্যয় হচ্ছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ইন্সেন্টিভস (Incentives): (পাষণ ট্র্যাকার অনুযায়ী ৮০% উচ্চভা ও ওজন পরিমাণ/ব্যবস্থাপনা এবং ৬০% হোম ভিজিট সম্পন্নকারী যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মীকে প্রতি মাসে ৫০০/- টাকা হারে এবং প্রতি মাসে নূন্যতম ২১ দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা রাখার শর্ত পূরণকারী যোগ্য অঙ্গনওয়াড়ি সহায়িকাকে প্রতি মাসে ২৫০/- টাকা হারে, জানুয়ারি ২০২৬ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত মোট ৭ মাসের ইন্সেন্টিভস প্রদান পক্রিয়া চলছে এবং দুর্গাপূজার আগেই উক্ত অর্থ পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এ বাবদ মোট ৪,৭০, ৮৩, ০০০ টাকা ব্যয় হচ্ছে।
অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল রিচার্জ: সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের এপ্রিল ২০২৬ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত সরকারি কাজে ব্যবহৃত মোবাইল ফোনের রিচার্জের টাকা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। বর্তমানে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর ২০২৬-এই তিন মাসের মোবাইল ফোন রিচার্জের টাকা প্রদানের পক্রিয়া চলছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা দুর্গাপূজার আগেই উক্ত অর্থ পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। এর জন্য মোট ৫৬,৫৮,৬৬০ টাকা ব্যয় হচ্ছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কনটিজেন্সি: ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ১,০০০/-টাকা হারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কনটিজেন্সি বাবদ মোট ১,০৪,৭৯,০০০ টাকা বরাদ্দ করা হচ্ছে।
ইউনিফর্ম গ্রান্ট: ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য ১,০০০/- টাকা হারে ইউনিফর্ম (শাড়ি/পাঁচড়া) ক্রয়ের জন্য (কেন্দ্র প্রতি মোট ২,০০০/-টাকা) অর্থ প্রদান করা হচ্ছে। এর জন্য মোট ২,০৯,৫৮,০০০/- টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মেডিসিন কিট: প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ১,৫০০/- টাকা হারে মেডিসিন কিটের জন্য প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীদের অর্থ দেওয়া হবে। এ বাবদ মোট ১,৫৭,১৮,৫০০/- টাকা বরাদ্দ করা হচ্ছে।
উৎসব অনুদান ও অগ্রিম: দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ২,৬১০ টাকা হারে উৎসব অনুদান (যা গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের চেয়ে ২১০ টাকা বেশি) এবং ৫,০০০ টাকা হারে উৎসবকালীন অগ্রিম প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PMMVY) এর অধীনে প্রদেয় ইন্সেন্টিভ: PMMVY-এর অধীনে প্রেগনেন্ট/ ল্যাকটেটিং মায়েদের PMMVY বেনিফিট প্রদানে সহায়তা করার জন্য যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রথম কিস্তির জন্য ১৫০ টাকা, দ্বিতীয় কিস্তির জন্য ১০০ টাকা এবং দ্বিতীয় কন্যা সন্তানের ক্ষেত্রে ২৫০ টাকা হারে ৫ মাসের ইন্সেন্টিভ দেওয়া হচ্ছে। এর জন্য মোট ১৩,০০,০০০/-টাকা ব্যয় হবে।
সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্র্যাম (SNP) ফিডিং বিল: ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক থেকে প্রান্ত অর্থে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের জুলাই, ২০২৬ পর্যন্ত বকেয়া সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্র্যাম (SNP) ফিডিং বিল এর অর্থ প্রদান করা হয়েছে। এ বাবদ মোট ২৩ কোটি ৩৯ লক্ষ ৮ হাজার টাকা ব্যয় হয়েছে।
এছাড়াও, ৩০-০৯-২০২৬ ইং তারিখে, ভারত সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক থেকে তৃতীয় কিস্তির অর্থ পাওয়া গেছে। উক্ত অর্থে খুব শীগ্রই অঙ্গনওয়াড়ি কর্মীদের আগস্ট, ২০২৬ এবং সেপ্টেম্বর, ২০২৬ মাসের বকেয়া ফিডিং বিল প্রদান করা হবে।