শিক্ষা
শূন্যপদ পূরণের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন
প্রকাশিত ২ অক্টোবর ২০২৬
Republic Tripura Desk
শিক্ষা দপ্তরের শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানালেন এইচটিজিটি-র ২১৭৬ জন ছাত্র-ছাত্রী।
এ নিয়ে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়ায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত শূন্যপদ পূরণ করে শিক্ষাক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানান তারা।