Skip to content
ব্রেকিং
বাংলা English
Republic Tripura
ত্রিপুরা

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬

প্রকাশিত ১ অক্টোবর ২০২৬

Republic Tripura Desk

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬

ওয়ান ড্রপ অব হিউম্যানিটি—গিভ ব্লাড, সেভ লাইভস। মানবতার বার্তা ছড়িয়ে দিয়ে পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ২০২৬।

এই উপলক্ষে আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় সহ দপ্তরের আধিকারিক, চিকিৎসক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব এবং সমাজে রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, রক্তের কোনো কৃত্রিম বিকল্প নেই। তাই সুস্থ ও সক্ষম মানুষদের নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।

মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদানকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া এবং রক্তের সংকট মোকাবিলায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে।

বার্তা একটাই—এক ফোঁটা রক্ত, বাঁচাতে পারে একটি প্রাণ।

ছবির গ্যালারি

৬টি ছবি